পদার্থবিজ্ঞানে 'গতি' একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে বস্তুর সরণ, বেগ, ত্বরণ ও গতির সমীকরণ নিয়ে আলোচনা করা হয়।
সরণ: নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন।
বেগ: একক সময়ে বস্তুর সরণের হার।
ত্বরণ: একক সময়ে বেগের পরিবর্তনের হার।
১. v = u + at
২. s = ut + ½at²
৩. v² = u² + 2as
এখানে, u = আদিবেগ, v = শেষবেগ, a = ত্বরণ, t = সময়, s = সরণ
১. প্রথমে দেওয়া তথ্যগুলো লিখে ফেলো।
২. কোন সূত্র প্রয়োগ করতে হবে তা চিহ্নিত করো।
৩. এককগুলো ঠিক আছে কিনা দেখে নাও।
৪. ধাপে ধাপে সমাধান করো।
বেগ-সময় লেখচিত্রের ঢাল থেকে ত্বরণ এবং ক্ষেত্রফল থেকে সরণ নির্ণয় করা যায়।
প্র্যাকটিসের জন্য আমাদের PDF নোট ডাউনলোড করো।